আদমদীঘিতে ঈদ সামগ্রী বিতরণ করলেন বিশিষ্ট সমাজ সেবক রেজাউল করিম বাপ্পী
প্রকাশ : 2026-03-14 19:50:08১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে প্রায় তিন শতাধিক গরীব ও অসহায় মানুষদের মাঝে নিজ তহবিল ও উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করলেন উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক রেজাউল করিম বাপ্পী। শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১০ টায় থানা রোড ইউনিয়ন পরিষদ চত্ত¡র এলাকায় এই ঈদ সামগ্রী বিতরণ হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি গবেষনা বিষয়ক সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যানর মোমিনুর রহমান মীম, উপজেলা জাসাসের সভাপতি আব্দুল মতিন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন হোসেন, বিএনপি নেতা জিল্লুর রহমান, মোয়াজ্জিম হোসেন প্রমূখ। প্রায় তিন শতাধিক গরীব মানুষদের মাঝে ঈদ সামগ্রী হিসাবে লাচ্চা সেমাই, চিনি, দুধসহ প্রভৃতি সামগ্রী প্রদান করা হয়।