আদমদীঘিতে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন সানজিদা আক্তার
প্রকাশ : 2026-05-21 19:06:48১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ সহকারী শিক্ষক [মহিলা) ক্যাটাগরিতে বগুড়ার আদমদীঘি উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন উপজেলার বেজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সানজিদা আক্তার। গত ১৯মে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ২৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে প্রধান শিক্ষক [পুরুষ), প্রধান শিক্ষক [মহিলা), সহকারী শিক্ষক [পুরুষ), সহকারী শিক্ষক [মহিলা) এবং কাব শিক্ষক [মহিলা) ক্যাটাগরিতে ৬ জন শিক্ষক শ্রেষ্ঠত্ব অর্জন করেন। নির্বাচিত শিক্ষকরা পরবর্তীতে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এ প্রতিযোগিতা পরিচালনার জন্য আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার, সহকারি কমিশনার [ভ‚মি), উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নেতৃত্বে বোর্ড গঠন করা হয়।
জানা গেছে, সানজিদা আক্তার উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বেজার গ্রামের বাসিন্দা। সানজিদা আক্তার উপজেলার শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুল হাসান আহমেদ কুমুর স্ত্রী। তিনি ২০১৬ সালে বেজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।
প্রতিক্রিয়ায় সহকারি শিক্ষক সানজিদা আক্তার বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, এ অর্জন আমার বিদ্যালয়, সহকর্মী, শিক্ষার্থী ও সকল অভিভাবকগণদের সম্মিলিত সহযোগিতা ও ভালোবাসার ফল। আমি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে আরও নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে চাই। সে ক্ষেত্রে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।