ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব প্রধানমন্ত্রীর

প্রকাশ : 2026-04-06 17:49:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠক বিষয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, অবাধ ও সুষ্ঠু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বৈঠকে বাংলাদেশের সঙ্গে ইউরোপের দেশগুলোর সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

অন্যদিকে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, আইএলও’র বৈঠকে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু হওয়ায় সদস্য দেশগুলো সাধুবাদ জানিয়েছে। আগামী জুন মাসে আইএলওর মহাসচিব বাংলাদেশ সফরে আসছেন।