ইরান চুক্তিতে মানুষ মারতে হয়নি, ক্ষেপণাস্ত্রও ছোড়া লাগেনি: ওবামা
প্রকাশ : 2026-05-15 10:46:06১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ইরানের সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পারমাণবিক চুক্তির (JCPOA) পক্ষে জোরালো সাফাই গেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
তিনি দাবি করেছেন, কোনো রক্তপাত বা আঞ্চলিক সংঘাত ছাড়াই এই চুক্তির মাধ্যমে তেহরানের পারমাণবিক কর্মসূচি সফলভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস (CBS)-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, এই চুক্তি কোনো শক্তির ব্যবহার ছাড়াই ইরানের পারমাণবিক সক্ষমতাকে কমিয়ে এনেছিল।
তাঁর দাবি অনুযায়ী, একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ না করেই ইরান তাদের ৯৭ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে নিতে বাধ্য হয়েছিল এবং তৎকালীন মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা তথ্যেও এই সাফল্যের সপক্ষে প্রমাণ ছিল।
ওবামা বলেন, এটি যে কার্যকর হয়েছিল, তা নিয়ে কোনো বিতর্ক নেই। এর জন্য আমাদের একগাদা মানুষ মারতে হয়নি কিংবা হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ারও প্রয়োজন পড়েনি।
তিনি জোর দিয়ে বলেন, কোনো বড় ধরণের যুদ্ধ ছাড়াই এই কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বড় সাফল্য অর্জিত হয়েছিল। সূত্র: আল–জাজিরা