এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরির সদস্য সচিবের সম্বর্ধনা অনুষ্ঠিত
প্রকাশ : 2026-05-21 15:20:36১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি ও বিশ্বসাহিত্য কেন্দ্র মাদারিপুর এর আয়োজনে বুধবার সন্ধ্যায় এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরির অস্থায়ী কার্যালয়ে লাইব্রেরীর সদস্য সচিব জনাব ফাতিমা আজরিন তন্বী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাদারীপুর এর বদলিপূর্বক পদায়ন উপলক্ষ্যে বিদায় সংবর্ধনাঅনুষ্ঠিত হয়েছে।
মাসুদ সুমনের সঞ্চালনায় ও এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরির প্রধান নির্বাহী কর্মকর্তা ও কোষাধ্যক্ষ লিখন মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন লাইব্রেরির সদস্য প্রবীণ সাংবাদিক সুবল বিশ্বাস, লাইব্রেরির নির্বাহী সদস্য কবি মিলন সব্যসাচী, লাইব্রেরির আজীবন সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মহিউদ্দিন ফারুকী, লাইব্রেরির আজীবন সদস্য এ কে আজাদ খান সুজন। কবিতা আবৃত্তি করেন কুমার লাভলু, আলভী নাহিয়ান আবৃত, রাইসা মারিয়াম ও অংকিতা প্রমুখ।
পরে লাইব্রেরির পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করেন। এছাড়া লাইব্রেরির পক্ষ থেকে লাইব্রেরি সংশ্লিষ্ট সকলে বিভিন্ন উপহার প্রদান করাহয়।