এসিসিতে চাকরির গুঞ্জনকে ‘বোগাস’ বললেন বুলবুল

প্রকাশ : 2026-04-11 11:09:09১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

এসিসিতে চাকরির গুঞ্জনকে ‘বোগাস’ বললেন বুলবুল

বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে গেল মাসে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যদিও নির্ধারিত সময়ের আগে প্রকাশিত হয় রিপোর্ট। আর সেই রিপোর্টের জেরে গত মঙ্গলবার ভেঙে দেওয়া হয় আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদকে।

পরে ১১ সদস্যের এডহক কমিটি ঘোষণা করে এনএসসি। যেখানে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এরপর দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি। এদিকে গত দুইদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন চলছে আবারো এসিসিতে যোগ দিচ্ছেন বুলবুল।

অনেকে দাবি করছেন দুই বছরের চুক্তিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের গেম ডেভলেপমেন্টের চেয়ারম্যান হয়েছেন বুলবুল। তবে বাস্তবে সেটি নয়। আজ (শুক্রবার) বুলবুল জানিয়েছেন, ‘এসব মিথ্যা, বোগাস কথা।’ তবে এসিসির সঙ্গে তার আলোচনা চলছে বলে নিশ্চিত করেছেন সাবেক বিসিবি সভাপতি।