কাউনিয়ায় জলাতঙ্ক আতঙ্ক, পাগলা কুকুরের কামরে ৯ জন আহত
প্রকাশ : 2026-04-16 18:51:50১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়া উপজেলার বালিকা বিদ্যালয় মোড়ে পাগলা কুকুরের কামড়ে অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে কুকুরে কামড়ে আক্রান্ত অধাধিক রোগী কাউনিয়া মেডিকেলে আসলে প্রয়োজনীয় ঔষধ সংকটে ক্ষোভের সৃষ্টি হয়।
কুকুরের কামরে আক্রন্তরা হলেন খলিলুর রহমান সুমন [৩২), আলমগীর [২১), আঞ্জু, হালিম, ওয়াসিম, মোতালেব ও শাহরিয়ারসহ অনেকেই। তাদের মধ্যে কয়েকজনের হাত ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্বক কামড়ের আঘাত রয়েছে। স্থানীয়রা জানা যায়, একটি উন্মত্ত কুকুর হঠাৎ করে রাস্তায় চলাচল কারীসহ বিভিন্ন বাড়িতে থাকা ৯ ব্যাক্তির ওপর আক্রমণ চালিয়ে কামড়ে দেয়। মেডিকেলে ঔষধ নাথাকায় এবং কুকুরটি কে না মারায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অথিকাংশ আহতরা বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহ করে চিকিৎসা নেন বলে জানা গেছে। স্থানীয়রা দ্রæত এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। কর্তব্যরত কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, কুকুরের কামড় অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ এতে জলাতঙ্ক রোগের আশঙ্কা থাকে। আক্রান্তদের দ্রæত ক্ষতস্থান সাবান পানি দিয়ে পরিষ্কার করে হাসপাতালে এসে ভ্যাকসিন নিতে হবে। সচেতন থাকতে হবে এবং আক্রান্ত হলে দেরি না করে চিকিৎসা নিতে হবে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এআর আল মামুন জানান, কুকুর নিধনে আইনি বাধা থাকায় আমারা কিছু করতে পারি না। তারপরও ইউএনও সাহেবের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।