ছিনতাইকারীর আক্রমণে গুরুতর আহত জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী শিশু শিল্পী ঋদ্ধি
প্রকাশ : 2026-04-04 11:18:20১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী শিশুশিল্পী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি ও তার বাবা মনজুর মোরশেদ নয়ন ছিনতাইকারীর কবলে পড়ে অটোরিকশার দুর্ঘটনায় আহত হয়েছেন।
রাজধানীর আগারগাঁওয়ে থিয়েটার স্কুল থেকে ফেরার পথে চলন্ত রিকশায় ছিনতাইকারী ব্যাগ টানলে রিকশা উল্টে আহত হন তারা। বর্তমানে মিরপুরের ঢাকা ডেন্টাল কলেজ থেকে চিকিৎসা নিচ্ছেন তারা।
ঋদ্ধি ২০২০ সালে গণ্ডি সিনেমার জন্য শিশুশিল্পী হিসেবে জাতীয় পুরস্কার লাভ করে। তার মা সাংবাদিক রিফাত আনোয়ার জানান, থিয়েটার স্কুল থেকে ফেরার পথে চলন্ত অটো রিকশা ছিনতাইকারীর মুখে পড়ে। ঋদ্ধি তার দাঁতে এবং তার বাবা তার পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছে। আপাতত চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন তারা।