জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, বাগেরহাটে যুবক গ্রেপ্তার

প্রকাশ : 2026-06-10 15:01:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, বাগেরহাটে যুবক গ্রেপ্তার

বাগেরহাটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের ছবি দিয়ে ‘আপত্তিকর’ পোস্ট করার অভিযোগে শেখ রসুল ওরফে রফিকুল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। রসুল বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে।

কচুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে শেখ রসুলকে আদালতে তোলে পুলিশ।বাগেরহাট আদালত পুলিশের পরিদর্শক মো. মুজিবুর রহমান বলেন, আসামিকে বাগেরহাট আমলি আদালত-৯ এর বিচারক জেবুন্নেছার আদালতে তোলা হয়। প্রাথমিক শুনানি শেষে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সকালে বলেন, ঢাকার মিরপুরের রামিসা হত্যাকান্ডের দু-দিন পরে কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের শেখ রসুল ওরফে রফিকুল তার ফেইসবুক আইডি থেকে জাইমা রহমানের ছবি দিয়ে একটি পোস্ট করেন। যাতে লেখা হয় ‘আগামীকাল যদি জাইমা রহমান ধর্ষিত হয় তুমি রাগ করবা’। অপর একটি ফেসবুক আইডি থেকে পাওয়া ওই পোস্ট ডাউনলোড করে নিজের আইডিতে প্রচার করে ছিল রফিকুল।কচুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে আব্দুস সালাম নামের এক ব্যক্তির দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।