জাইমা রহমানের চেলসি দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশ : 2026-03-23 11:28:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

জাইমা রহমানের চেলসি দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সম্প্রতি জাইমা রহমানের চেলসির বয়সভিত্তিক দলে খেলার সম্ভাবনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তির বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

তিনি জানান, জাইমাা রহমান লন্ডনে পড়াশোনার সময় স্কুল পর্যায়ে নিয়মিত ফুটবল খেলতেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এক পর্যায়ে চেলসির বয়সভিত্তিক দলে গোলরক্ষক হিসেবে সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। এই তথ্য তিনি শুনেছিলেন জায়মার বাবা তারেক রহমানের কাছ থেকেই।

তবে আমিনুল হক বলেন, জাইমার বাবা-মা—তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান—মেয়েকে খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় বেশি গুরুত্ব দিতে উৎসাহিত করেন। ফলে সম্ভাবনা থাকলেও তিনি শেষ পর্যন্ত একাডেমিক দিকেই মনোযোগ দেন।

প্রতিমন্ত্রী আরও জানান, একবার মিরপুরে ক্রিকেট খেলা দেখতে গিয়ে জাইমার সঙ্গে তার এই বিষয়টি নিয়ে কথা হয়। তখন জাইমা তাকে মজার ছলে বলেছিলেন, “আঙ্কেল, আমি কিন্তু স্কুলে আপনার মতো গোলরক্ষক ছিলাম।” তিনি উল্লেখ করেন, লম্বা গড়নের কারণে গোলকিপিংয়ে জাইমার স্বাভাবিক দক্ষতাও ছিল।

সবশেষে আমিনুল হক বলেন, ইউরোপে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। জাইমা রহমানও খেলাধুলা পছন্দ করতেন, তবে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তিনি শিক্ষাকেই অগ্রাধিকার দিয়েছেন। সামাজিক মাধ্যমে তথ্যটি ভুলভাবে ছড়িয়ে পড়ায় তিনি এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন।