ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
প্রকাশ : 2026-03-09 11:29:21১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ঢাকায় আজ আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য হ্রাস পেতে পারে।
সোমবার [৯ মার্চ] বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
বাতাসের গতিপ্রকৃতি নিয়ে বলা হয়েছে, পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ০৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে অস্থায়ীভাবে দমকা হাওয়ার আকারে এই গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ এবং তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.২° সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৮° সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬° সেলসিয়াস।
কা/আ