নন্দীগ্রামে ওয়ারেন্টমূলে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১১

প্রকাশ : 2026-05-07 18:50:15১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে ওয়ারেন্টমূলে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১১

বগুড়ার নন্দীগ্রামে ওয়ারেন্টমূলে সাজাপ্রাপ্ত আসামিসহ ১১জন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (৬ মে) রাতে থানা পুলিশ নন্দীগ্রাম উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার কহুলী গ্রামের সাজাপ্রাপ্ত আসামি শহিদুল ইসলাম, ভদ্রদিঘী গ্রামের রিনা বেগম, ওবেদা বিবি, পেং গ্রামের আব্দুর রাজ্জাক, রেজাউল করিম, নন্দীগ্রাম সদরের মাসুদুর রহমান, ভাটরা গ্রামের হারুনুর রশিদ, মাড়িয়া গ্রামের আরিফুল ইসলাম, মাঝগ্রাম হিন্দুপাড়ার সন্তোষ কুমার মহন্ত, কল্যাণনগর গ্রামের আনন্দ কুমার মহন্ত ও হাজারকি গ্রামের হাবিল উদ্দিন। বৃহস্পতিবার (৭ মে) সকালে থানা পুলিশ তাঁদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে। 

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ওয়ারেন্টমূলে সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ১১জন আসামিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।