নন্দীগ্রামে ধানের শীষে ভোট চেয়ে ছাত্রদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রকাশ : 2026-02-08 12:16:45১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বগুড়া জেলা ও নন্দীগ্রাম উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী নন্দীগ্রাম উপজেলার পৌর, বিভিন্ন ইউনিয়নের গ্রাম ও গুরুত্বপূর্ণ এলাকায় ডোর টু ডোর প্রচারণা চালায় তারা। ছাত্রদল নেতৃবৃন্দ সাধারণ ভোটারদের কাছে গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করে বিএনপির রাজনৈতিক অবস্থান ও প্রতিশ্রুতি তুলে ধরেন।
এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। তার সাথে ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসাইন তুষার, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরা, বগুড়া জেলা ছাত্রদল নেতা মিরাজুল ইসলাম মিলন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সিনিয়র সহসভাপতি নবীর শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন শেহজাদ, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী ও সাংগঠনিক সম্পাদক আল-আমিনসহ উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।