নন্দীগ্রামে প্রায় ২৬ লাখ টাকার নকল রাজস্ব ব্যান্ডরোল উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশ : 2026-04-06 14:11:04১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে প্রায় ২৬ লাখ টাকার নকল রাজস্ব ব্যান্ডরোল উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার নন্দীগ্রামে বিপুল পরিমাণ নকল রাজস্ব ব্যান্ডরোল উদ্ধারসহ ২জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জানা গেছে, গত শনিবার (৪ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলামের নেতৃত্বে এসআই রাজীব আলী ও সঙ্গীয় অফিসার-ফোর্স অভিযান চালিয়ে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় একটি ভ্যান থামিয়ে প্রায় ২৬ লাখ টাকার ২৩৮৬ পাতা নকল রাজস্ব ব্যান্ডরোল উদ্ধার করে। এ সময় ২জনকে গ্রেপ্তারসহ ব্যান্ডরোল পরিবহনে ব্যবহৃত একটি ভ্যান ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, রংপুর জেলার কাউনিয়া উপজেলার সারাই পোদ্দারপাড়া এলাকার শামীম হোসেন (৪৫) ও রংপুর সদর উপজেলার কসাইতুলি এলাকার রাকিব হোসেন (৩০)। এ বিষয়ে নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়। মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জাল ব্যান্ডরোল চক্রের সঙ্গে জড়িত অন্যদের সনাক্তের প্রচেষ্টা চলছে।

কা/আ