নন্দীগ্রামে সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশ : 2026-03-18 20:19:47১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বগুড়ার নন্দীগ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৪ শতাধিক সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন নন্দীগ্রাম উপজেলার চাকলমা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বিএনপি নেতা এনামুল হক। 

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে চাকলমা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চাকলমা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বিএনপি নেতা এনামুল হকের ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর। সেসময় সুবিধা বঞ্চিত অসহায় মানুষের হাতে লাচ্ছা সেমাই, চিনি, পোলাওয়ের চাল ও গুড়া দুধ তুলে দেয়া হয়। 

উক্ত অনুষ্ঠানে চাকলমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওবায়দুল হক বাবু, আব্দুল হান্নান, অভিভাবক সদস্য নুরুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি রমজান আলী, বিএনপি নেতা আব্দুল আলিম, সাদিক সরকার, মিলন হোসেন, ফটিক ও মুন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তার দেওয়া ঈদ সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন সুবিধা বঞ্চিত অসহায় মানুষেরা।