নন্দীগ্রামে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও শারমিন আরা

প্রকাশ : 2026-04-20 18:20:32১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও শারমিন আরা

বগুড়ার নন্দীগ্রামে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার উপস্থিতিতে শিশুদের হাম-রুবেলা রোগের প্রতিষেধক টিকা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, ডা. আরিফুল ইসলাম, ডা. আবু নাঈম, ডা. মুমতাহিনা তাসনিম, ডা. নিশাত রিমা, ডা. মাহবুবা জান্নাত মুন্নী, ডা. ফারিহা খান চৈতী, ডা. মারইয়াম-মা-আরিজ, সিনিয়র স্টাফ  নার্স, মিট ওয়াইফ, ইপিআই ইনচার্জসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।