নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

প্রকাশ : 2026-02-26 11:28:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

এ সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই সাম মোহাম্মদ, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি গণেশ চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, নন্দীগ্রাম উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোখলেছার রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম স্টেশনের প্রতিনিধি রফিকুল ইসলাম, সড়ক ও জনপদ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী রুহুল আজম, থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (প্যানেল-১) শামছুর রহমান, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ। 

উক্ত সভায় কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

কা/আ