নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
প্রকাশ : 2026-03-19 19:08:56১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে নীলসাগর আন্তঃনগর ট্রেনের লাইনচ্যুত দুর্ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগবাড়ী দক্ষিণপাড়া এলাকায় তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, রাজশাহী রেঞ্জের ডিআইজি শাহজাহান আলী, বগুড়া জেলা প্রশাসক তৌশিকুর রহমান, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মহিউদ্দীন তালুকদার প্রমূখ।
উল্লেখ্য, গত বুধবার (১৮ মার্চ) দুপুর প্রায় ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর আন্তঃনগর ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনের নিকটবর্তী বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং শতাধিক যাত্রী আহত হন বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন এসে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহার সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বর্তমানে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়ার কাজ শেষ হয়েছে এবং রেললাইন মেরামতের কাজ চলছে। খুব দ্রæত সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে জানিয়েছে সান্তাহার স্টেশন মাস্টার খাতিজা খাতুন ও সান্তাহার রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী (পথ) আফজাল হোসেন।