পঞ্চগড়ে গনভোটে ‘হ্যা’তে ভোট পড়েছে ৭৭ শতাংশ উপরে

প্রকাশ : 2026-02-13 17:54:35১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে গনভোটে ‘হ্যা’তে ভোট পড়েছে ৭৭ শতাংশ উপরে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ও গনভোটে পঞ্চগড়-১ আসনে প্রদত্ত ভোটে ‘হ্যাঁ’ ভোটে ৭৭. ৪১ শতাংশ ভোট পড়েছে। জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের তথ্য মতে এটি নিশ্চিত করা হয়েছে। পঞ্চগড়- ১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গন ভোট শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে। জানা গেছে, পঞ্চগড় -১ আসনটিতে শতকরা ৭৭ দশমিক  ৪১ ভাগ ভোট প্রড়ছে।

এ আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪৬৩ ৭০০ জন। এর মধ্যে প্রদত্ত ভোট ৩৫৮৯৬৭ । বাতিল ভোট ৮৯৪২। কোন সব কেন্দ্রে শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়।বিএনপির কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক সর্ম্পক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।তার মুল প্রতিদ্ব›িদ্ব ছিলেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এবং এনসিপির উত্তরাঞ্চলীয় সংগঠক সারজিস আলম।

এছাড়া নির্বাচনে অংশ গ্রহন করেন বাংলাদেশ জাসদের নাজমুল হক প্রধান, গনপরিষদ’র  মাহাফুজার রহমান, বাংলাদেশ নাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম ,বাংলাদেশ লেবার পার্টির ফেরদাউস আলম ও বাংলাদেশ সুপ্রীম পার্টির আব্দুল ওয়াদুদ (বাদশা।পঞ্চগড়-১ আসনে বিএনপি , এনসিপি সহ মোট সাতটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহন করে। মোট ভোট কেন্দ্র ১৫৬ টি।

এসব কেন্দ্রে গন ভোটে ‘ হ্যাঁ’ ভোট পড়েছে তিন  লাখ ১৯ হাজার ৫৭৬ ভোট। এবং ‘না’ ভোট পড়েছে ৯৯ হাজার ৫৯৪ ভোট। যার শতকরা হার ৭৪.৪১% বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়।জানা যায়,  গনভোটে ‘হ্যা’ ভোট পড়েছে  তিন লাখ ১৯ হাজার ১৭০ ভোট। বাতিল ভোট ৩৯ হাজার ৭১১ ভোট।