পঞ্চগড়ে দুইদিন ধরে নিখোঁজ তরুণীর মরদেহ পুকুরে ভেসে উঠলো
প্রকাশ : 2026-02-06 18:50:39১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া নীলাডাঙ্গা এলাকায় দুইদিন ধরে নিখোঁজ থাকা এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ( ৬ ফেব্রয়ারী) সকালে তার বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তরুণীর নাম ধরিত্রী রাণী (২০)। তিনি ওই এলাকার ক্ষীতিশ মুহুরীর মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, দুই দিন আগে ধোরিত্রী রাণী বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।
স্থানীয়রা শুক্রবার সকালে পুকুরে এক তরুনীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি ধরিত্রী রাণী বলে শনাক্ত করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এবং আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।