পঞ্চগড়ের অসহায় ও দুস্থরা পেলো প্রধানমন্ত্রীর ঈদ মানবিক সহায়তা
প্রকাশ : 2026-03-19 19:03:16১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে মানবিক সহায়তা বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। এর আগে তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলায় এই মানবিক সহায়তা বিতরণ করা হয়। জানাগেছে আসন ভিত্তিক বরাদ্দ কৃত এই অর্থ প্রায় দুই সহস্রাধিক মানুষের হাতে তুলে দেয়া হয়েছে।এসময় প্রতি অসহায় ও দুস্থদের মাঝে নগদ দুই হাজার টাকা করে বিতরণ করা হয়। এর আগে, অসহায় ও দুস্থ বাছাই করে তালিকা প্রণয়নের কাজ করা হয়।