পঞ্চগড়ে জেলা জাতীয়তাবাদী সাইবার ফোর্স’র ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন  

প্রকাশ : 2026-05-07 17:21:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে জেলা জাতীয়তাবাদী সাইবার ফোর্স’র ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন  

পঞ্চগড় জেলা জাতীয়তাবাদী সাইবার দলের নতুন ৩১ সদস্য বিশিষ্ট  আংশিক  কমিটি ঘোষণা করা হয়েছে।কমিটিতে আনোয়ার হোসেন তাপসকে আহবায়ক ও শরীফ আহমেদকে সদস্য সচিব হিসাবে মনোনীত করা হয়েছে। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষনা করা হয়।জানা যায় বাংলাদেশী জাতীয়তাবাদের সাইবার স্পেস ও ডিজিটাল প্লাটফর্মে সুদৃঢ় অবস্থান বলবৎ রাখতে, সাইবার ও ডিজিটাল মাধ্যমে বাংলাদেশী জাতীয়তাবাদ বিরোধী অপপ্রচার রুখতে এবং সাইবারে দলের প্রচার ও প্রসার বৃদ্ধি করতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স (বিএনসিএফ) এর পঞ্চগড় জেলা শাখার আহবায়ক কমিটি  অনুমোদন দেয়া হয়েছে।তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে বিএনপির সহায়ক শক্তি হিসেবে ২০১২ সাল থেকে সংগঠনটি কাজ করে আসছে।