পঞ্চগড়ে পতাকা বৈঠকের পর শিশু এক নারীকে ফেরত দিলো বিএসএফ
প্রকাশ : 2026-05-23 20:52:52১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ে সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় শিশুসহ এক নারীকে আটকের পর পতাকা বৈঠকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনাটি সদর উপজেলার শুক্রবার (২২ মে) রাতে সীমান্তের মেইন পিলার ৭৫১ থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে সিপাইপাড়া এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে ফেরত দেয়া হয়। পরে রাতেই আটককৃতদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবির মাধুপাড়া ক্যাম্পের সদস্যরা। এঘটনায় রাতে বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে তাদের আদালতে তোলার কথা রয়েছে।আটককৃতরা হলো- মাদারীপুর জেলার শিবচর উপজেলার দওপাড়া এলাকার কহিনুর মুন্সির মেয়ে বৃষ্টি খাতুন (২৫) ও তিন বছর বয়সী নাতনি আয়েশা খাতুন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মাধুপাড়া সীমান্ত দিয়ে শুক্রবার সন্ধ্যায় ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছিলেন বৃষ্টি খাতুন তার তিন বছর বয়সী মেয়েকে নিয়ে। পরে সীমান্ত মেইন পিলার ৭৫১ থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে সিপাহীপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের টহল দল তাদের আটক করে। পরে তারা বিজিবিকে বিষয়টি অবগত করে। এরপর রাত ৭টার দিকে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আটক ব্যক্তিদের পরিচয় ও ঠিকানা যাচাই-বাছাই শেষে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ওই নারী আগেও একবার ভারতে গিয়েছিলেন। সেখানে তার মাইদুল শেখ নামে এক স্বামী আছে। জানা গেছে তিনি তার কাছেই যাচ্ছিলেন। পরে বিএসএফ তাদের আটক করলে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাদের শুক্রবার রাতেই আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় বিজিবি পাসপোর্ট আইনে মামলা দায়ের করেছে। শনিবার তাদের দুপুরে আদালতে তোলা হবে।