পঞ্চগড়ে বিচারিক আদালতে সামারি ট্রায়ালে নারী সহ তিনজনের ৬ মাসের জেল
প্রকাশ : 2026-05-14 18:22:37১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধ মাদক বিক্রয়ের সাথে জড়িত অভিযোগে নারী সহ তিন জনকে সামারি ট্রায়ালের মাধ্যমে ৬ মাসের সাজা প্রদান করা হয়েছে।
জানা যায়, বুধবার (১৩ মে) বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে তাদের আটক করে পুলিশ।আটককৃতরা হলো; বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মাহানপাড়া এলাকার আব্দুল সেলিমের স্ত্রী খোদেজা বেগম (৪৮), পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের সিপাহীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ রিয়াদ হোসেন (২১), সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঙ্গলগাও বড়বাড়ী এলাকার রবিউল ইসলামের ছেলে রশিদুল ইসলাম (২৪)।
বোদা থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বোদা থানার এসআই তৌহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম ময়দানদীঘি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাহানপাড়া এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রির সময় খোদেজা বেগমকে ১৮৫ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। এ সময় মাদক কেনার অভিযোগে আরো দুই যুবক রিয়াদ হোসেন ও রশিদুল ইসলামকে ৫ গ্রাম করে গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করে উদ্ধারকৃত আলামত সহ বোদার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ এ হাজির করা হয়। বিচারক আরিফ হোসেন মুন্না সামারি ট্রায়ালের মাধ্যমে সাক্ষ্য প্রমানের ৩ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের কারাদন্ড প্রদান করেন। পরে পুলিশ তাদের জেলা কারাগারে পাঠায়।
বোদা থানার ওসি সোয়েল রানা বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদানের ক্ষেত্রে আসামীরা পরবর্তীতে আপিল করে জামিনে মুক্ত হয় দ্রæত।মাদক কারবারিরা যাতে দ্রæত জামিনে বের হয়ে না আসতে পারে সে জন্য সামারি ট্রায়ালের ম্ধ্যামে আদালত তাদের সাজা প্রধান করেন। এই অভিযান অব্যাহত থাকবে।