পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক নির্বাচিত হলেন তৌহিদুল ইসলাম

প্রকাশ : 2026-03-16 10:37:33১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক নির্বাচিত হলেন তৌহিদুল ইসলাম

পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক হলেন পঞ্চগড় পৌর সভার একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ও মেয়র এবং বিএনপি নেতা মোঃ তৌহিদুল ইসলাম। পতিত আওয়ামীলী সরকারের পতনের পর এটি শূণ্য করে সরকার। এরপর চেয়ারম্যান ছাড়াই পঞ্চগড় জেলা পরিষদ পরিচালিত হয়ে আসছিল। তবে সরকারের সিদ্ধান্তে পদাধিকার বলে জেলা প্রশাসক ছিলেন পৌর প্রশাসক। এরপর দীর্ঘ সময় প্রশাসক দিযে চলে পঞ্চগড় জেলা পরিষদ। এরপর এবারে নব নিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হলেন মোঃ তৌহিদুল ইসলাম।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে তাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করেন।

ওই প্রজ্ঞাপনে বলা হয় জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ,২০২৪’এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন,২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ ক(১) মোতাবেক তাকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে পূর্ণকালিন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।এই প্রজ্ঞাপনটি ১৫
মার্চ জারি করা হয়।

পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র মোঃ তৌহিদুল ইসলাম জেলা পরিষদের প্রশাসক নির্বাচিত হওয়ায় জেলায় মানুষের মাঝে ব্যাপক উৎসাহের আমেজ বিরাজ করছে।

কা/আ