পুঠিয়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
প্রকাশ : 2026-03-08 18:54:22১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রাজশাহীর পুঠিয়া উপজেলায় পুকুর থেকে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রিকশাচালকের নাম মকবুল হোসেন (৬০)। তার বাড়ি বারইপাড়া কলোনীপাড়াতে। শনিবার (৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এই মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ১২টার দিকে পুঠিয়া থানার পাশে শিবচৌকি পুকুরে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম। তিনি জানান, স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে খবর দেয়৷ এরপর ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের শরীর ফুলে গেছে। দেখে মনে হয়েছে দুই থেকে তিন আগে তিনি মারা গেছেন। ওসি বলেন, তিনি পুকুরে ডুবে মারা গেছেন না কি তাকে হত্যা করে ফেলা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত শুরু করেছি। তার মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্ত করা হবে। ময়নাত পরিবার যেভাবে চাইবে সেভাবে মামলা নেওয়া হবে।