বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

প্রকাশ : 2026-04-01 16:45:12১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

১ এপ্রিল ২০২৬ইং রোজ বুধবার সকাল ১১ টায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি (রেজি নং-বি-১৯৫১) কেন্দ্রীয় কমিটির এক বিশেষ সভা সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ২৭/৫/খ, তোপখানা রোড (৩য় তলা), সেগুনবাগিচা, ঢাকায় অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ বজলুর রহমান বাবলু। সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান ও সাংগঠনিক সম্পাদক সেলিম বেপারী।

সভায় আলোচকবৃন্দের সর্বসম্মতিক্রমে সারাদেশের সকল জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় নেতৃবৃন্দ পরিবর্তিত গণতান্ত্রিক বাংলাদেশে মৎস্যজীবি জেলেদের সকল প্রকার অধিকার রক্ষার জন্য দেশের আমিষের চাহিদা পূরণ এবং মৎস্য খাতকে প্রান্তিক পর্যায়ের মানুষের ভাগ্যোন্নয়ন ও বাংলাদেশকে অর্থনৈতিক সাফল্য উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোচকবৃন্দ আরো বলেন, দীর্ঘদিন অগণতান্ত্রিক ব্যবস্থা, অব্যবস্থাপনা, জুলুম-নির্যাতন, গুম-খুনের রাজত্ব কায়েম করেছিল পতিত ফ্যাসিবাদী শক্তি। অনেক মৎস্যজীবি ও জেলেদের সাথেও নানা ভাবে অন্যায়-অবিচার এর সম্মুখীন হতে হয়েছে। আশা করছি এর উত্তরণ আমরা অতি সত্ত্বর দেখতে পাবো।

সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উপদেষ্টা বিশিষ্ট লেখক, কলামিস্ট, সাংবাদিক ও গবেষক কালাম ফয়েজী, মোঃ শফিকুল ইসলাম সেলিম, জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের ফজলে কাদের সোহেল, আলহাজ্ব আবু বকর সিদ্দিক, মোহাম্মদ রনি আখতার রনি, সাইফুল ইসলাম রাশেদ, সালাম বেপারী, আব্দুর রশিদ, মোহাম্মদ সোহানুর সোহান, মুক্তার হোসেন, আক্তার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সেলিম, কোষাধ্যক্ষ আক্তার হোসেন, মোঃ ইলিয়াস প্রমুখ।