বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয় ১৯৯১ ব্যাচের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশ : 2026-05-25 16:39:59১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২৫০ টি পরিবারের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ সামগ্রী বিতরণ করেছে বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয় ১৯৯১ ব্যাচ।
সোমবার (২৫ মে) সকাল ১০টায় বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ২৫০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয় ১৯৯১ ব্যাচের সদস্য নাজিরুল ইসলাম নয়ন, জুলহাস আহম্মেদ, সিরাজুল ইসলাম, সালাম দেওয়ান, পনির মৃধা, রিটন সাহা, মোঃ জাহিদ, জুয়েল শরিফ ও ফিরোজ খানসহ অন্যান্যরা।