মাদারীপুরে মনোমুগ্ধকর নটো ক্যাকটাসের ফুল দেখার জন্য ছুটছে ক্যাকটাস প্রেমীরা

প্রকাশ : 2026-04-26 16:18:07১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে মনোমুগ্ধকর নটো ক্যাকটাসের ফুল দেখার জন্য ছুটছে ক্যাকটাস প্রেমীরা

মাদারীপুরে মনোমুগ্ধকর নটো ক্যাকটাসের ফুল দেখার জন্য ছুটছে ক্যাকটাস প্রেমীরা। মাদারীপুরের হর্টিকালচার সেন্টারে ঢুকতেই চোখে পড়বে নানা রঙের, নানা ধরণের বিচিত্র কাটায় ভরা ক্যাকটাস গাছ। কমদামে এই গাছগুলো গাছপ্রেমীদের হাতে তুলে দেয়ার জন্যই আলাদাভাবে ক্যাকটাস কর্ণার গড়ে তোলা হয়েছে। সেখানে ২২৫ ধরের ক্যাকটাস রয়েছে। সেই নানা ক্যাকটাসের মধ্য থেকে সম্প্রতি নটো ক্যাকটাসে ফুল ফুলেছে। এই ফুলটি দেখার জন্য প্রায় প্রতিদিনই ক্যাকটাস প্রেমীরা হর্টিকালচারে ভীর করছেন।

মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মোস্তফাপুর বড় ব্রীজ এলাকায় অবস্থিত মাদারীপুর হর্টিকালচার সেন্টার। হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ আশুতোষ কুমার বিশ্বাস প্রথমে তার ব্যক্তি উদ্যোগে ক্যাকটাস সংগ্রহ শুরু করেন। এরপর একধরণের ক্যাকটাস প্রেমে পড়ে যান তিনি। সেই নেশা থেকেই শুরু হয় সংগ্রহের কাজ। অনলাইনে বিভিন্ন ক্যাকটাসের গাছ দেখে তা থেকে কিনে এনে রোপন করেন এই হর্টিকালচারে। এছাড়াও তিনি বিভিন্ন নার্সারি, বিভিন্ন মানুষের বাড়ি থেকেও ক্যাকটাসের চাড়া সংগ্রহ করেন। আড়াই বছরেই দুইশ পচিশ প্রজাতির ক্যাকটাসে শোভা পাচ্ছে এই হর্টিকালচারে। তার বিশাল এই সংগ্রহের মধ্য থেকে সম্প্রতি নটো ক্যাকটাসে ফুল ফুটেছে। এটি দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে, দক্ষিণ ব্রাজিল, মেকসিকোসহ বেশ কিছু দেশে এই নটো ক্যাকটাসটি জনপ্রিয়। এই ক্যাকটাসের সুন্দর কাটা ও হলুদ রঙ্গের ফুল সহজেই সকলের নজর কাটে। নটো ক্যাকটাস সাধারণ লম্বাটে গোলাকার হয়ে থাকে। মাদারীপুর হর্টিকালচারে এই নটো ক্যাকটাসে সম্প্রতি ফুল আসার খবর পেয়ে অনেকেই একনজর দেখার জন্য ভীর করছেন। 

মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা গ্রাম থেকে ফুল দেখতেআসা ইমরান বাদশা জানান,ক্যাকটাস আমার অনেক ভালো লাগে। তাই নটো ক্যাকটাসে ফুল ফোটার খবর পেয়ে আমি ও আমার বন্ধুদের সাথে নিয়ে দেখতে এসেছি। ফুলটা অনেক সুন্দর। তাদের সাথে আলাপ করেছি এই গাছের চারা হলে আমি এটি সংগ্রহ করবো।

ফুল দেখতে আসা আরেক গাছপ্রেমী সামিয়া আক্তার বলেন, গাছ সব সময় আমার অনেক ভালো লাগে। আর ব্যতিক্রম গাছ হলে তো কোন কথাই নেই। তাই নটো ক্যাকটাসে ফুল আসার কথা শুনেই একনজর দেখতে এসেছি। ফুলটি দেখতে খুব সুন্দর। বিশেষ করে কাটার মধ্যে হলুদ ফুল ফুটেছে, এক কথায় অসাধারণ।

মাদারীপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ আশুতোষ কুমার বিশ্বাস বলেন, তিন বছর আগে থাইল্যান্ড থেকে এই নটো ক্যাকটাসের চারা সংগ্রহ করা হয়। তিন বছর এর যতœ নেয়ার পর কয়েকদিন হলো গাছে হলুদ রং এর ফুল ফুটেছে। সম্ভবত বাংলাদেশে নটো ক্যাকটাস প্রথম এই মাদারীপুরের হর্টিকালচারে ফুটেছে। ফুল ফোটার পর পেয়ে অনেক গাছ প্রেমীরা এই ফুল দেখতে আসছে। আবার অনেকেই এই গাছের চারাও যাচ্ছেন। এটি ৫০০ টাকা দিয়ে কেনা হয়েছিলো। এখন এর মূল্য ১৫০০ টাকা। আমরা এই গাছের চারা উৎপাদনের কাজ করছি। চারা উৎপাদন হলে আমরা খুবই কম মূল্যে মাত্র ১০০ টাকায় এই গাছ সকলের হাতে পৌছে দিতে চাই।