মাদারীপুর সড়ক পরিবহন মালিক সমিতির নতুন কমিটি গঠন
প্রকাশ : 2026-05-22 19:13:34১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুর সড়ক পরিবহন মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি ২০ সদস্যের এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান কাওসার হাওলাদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফারুক বেপারী।
বৃহস্পতিবার নবগঠিত কমিটির অনুমোদনের কপি নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া হয়।বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ সাইফুল আলম এ কমিটির অনুমোদন দেন।কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রুহুল আমিন আকন, নাহিদুজ্জামান হিমেল ভূঁইয়া ও মিম রহমান।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, পরিবহন খাতকে আরও সুশৃঙ্খল ও গতিশীল করতে তারা একযোগে কাজ করবেন। পাশাপাশি মালিকদের স্বার্থ রক্ষা ও যাত্রীসেবার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তারা।