মুন্সীগঞ্জে প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মুরমা বয়েজ ক্লাব 

প্রকাশ : 2026-05-17 16:10:11১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জে প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মুরমা বয়েজ ক্লাব 

মুন্সীগঞ্জে প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর জমজমাট ফাইনাল খেলায় নীলঘোড়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুরমা বয়েজ ক্লাব। গত শুক্রবার (১৬ মে) বিকাল ৪টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভা মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন মীরকাদিম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরকাদিম পৌরসভার প্রশাসক ও মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরকাদিম পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন রতন, বিএনপি নেতা ও সমাজসেবক হাজী মো. আল হেলাল রয়েল, শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন এবং মুরমা বয়েজ ক্লাবের পরিচালক মো. শাহিন মাদবরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় নীলঘোড়া স্পোর্টিং ক্লাব ও মুরমা বয়েজ ক্লাব। টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচে নীলঘোড়া স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মুরমা বয়েজ ক্লাব।

খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও ৮০ হাজার টাকার চেক তুলে দেন প্রধান অতিথি। অপরদিকে রানার্সআপ নীলঘোড়া স্পোর্টিং ক্লাবের হাতে ট্রফি ও ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। ফাইনাল খেলা উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে আসা ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে মিনি স্টেডিয়াম মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।