মুন্সীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রকাশ : 2026-04-30 16:24:48১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আজ বৃহস্পতিবার সকাল ১০.০০টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার খাদিজা আক্তার, শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দীন।
মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মোমেন মিঞার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
উক্ত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে বালকদের খেলায় পানাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কাজিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালিকাদের খেলায় সুখবাসপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় চরকেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে মেডেল, ক্রেস্ট ও ট্রফি তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।