মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশ : 2026-03-08 19:09:03১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির ফেব্রুয়ারী মাসের সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (০৮ মার্চ) সকাল ১০.৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক জনাব সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়ের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন ।সভায় মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম জেলার আইন-শৃঙ্খলার বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় তিনি জেলার সকল নাগরিকের নিরাপত্তা প্রদান, ট্রাফিক ব্যবস্থাপনা এবং, পবিত্র ঈদ-উল ফিতরে পুলিশের সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন। তিনি তাঁর বক্তব্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিটির উপস্থিত সদস্য বৃন্দের পাশাপাশি জেলার সকল নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করেন।