যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি আবারও বন্ধের হুঁশিয়ারি ইরানের

প্রকাশ : 2026-04-18 10:55:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি আবারও বন্ধের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোতে আরোপিত অবরোধ অব্যাহত রাখে, তাহলে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে ইরান। এমন সতর্কবার্তা দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, “বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা সম্ভব হবে না।”তার ভাষ্য, এই কৌশলগত জলপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের অবস্থানকে অসঙ্গত ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “মার্কিন কর্মকর্তাদের বক্তব্যে পরস্পরবিরোধিতা রয়েছে, যা তাদের দুর্বলতা ও হতাশার ইঙ্গিত দেয়।”

তিনি আরও উল্লেখ করেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যের ভিত্তিতে হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করা হয় না। বাস্তব পরিস্থিতি ও কৌশলগত সিদ্ধান্তের ওপরই এ ধরনের পদক্ষেপ নির্ভর করে।”

বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

সূত্র: আল জাজিরা