রমজান উপলক্ষে মাদারীপুরে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশ : 2026-02-18 15:26:24১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রমজান উপলক্ষে মাদারীপুরে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র রমজান মাসকে সামনে রেখে মাদারীপুরে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার সন্ধানে–এর উদ্যোগে দুই শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে সেহরি ও ইফতারের বাজার সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার সকালে জেলার জাফরাবাদ এলাকার ফোরকানিয়া কওমিয়া মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে খাদ্য সামগ্রী, তসবিহ ও মিসওয়াক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা সাইদুর রহমান, সহ-সভাপতি মুফতি আলমগীর শিকদার, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি বিন ইয়ামিন, কোষাধ্যক্ষ রাসেল মাহমুদ, দপ্তর সম্পাদক হাসান মাহমুদসহ অন্যান্য সদস্যরা।

বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল— ছোলা, চিনি, মুড়ি, ভেজন, ভোজ্যতেল, মসুর ডাল, আলু ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য।সংগঠনের নেতারা জানান, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে মানবতার সন্ধানে মাদারীপুর সারা বছরই দরিদ্র মানুষের জন্য কর্মসংস্থান সহায়তা, চিকিৎসা সহায়তা, টিউবওয়েল স্থাপন, ঘর নির্মাণ ও শিক্ষা অনুদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।