রাজশাহী থেকে দূরপাল্লার বাস দ্বিতীয় দিনেও চলাচল বন্ধে দুর্ভোগে যাত্রীরা
প্রকাশ : 2026-04-22 17:36:17১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রাজশাহী থেকে দূরপাল্লার বাস দ্বিতীয় দিনেও চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রীরা। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল। মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে আগাম কোনো ঘোষণা না দিয়ে রাজশাহী ও নাটোর জেলার মালিক ও শ্রমিক দ্ব›েদ্বর জেরে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যা।ফলে গতকাল বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে দ্বিতীয় দিনেও দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। শিরোইল বাসস্ঠ্যান এলাকার কাউন্টারগুলোতে দেখা যায়,মালিক ও শ্রমিক দ্ব›েদ্বর কারনে সকাল থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে। নগরীর শিরোইল, ভদ্রা, তালাইমারী,বিনোদপুর এলাকার যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কোনো বাস পাচ্ছেন না। এবং কেউ কেউ বিকল্প পথ হিসেবে সিএনজি বা আটো গাড়িতে অতিরিক্ত টাকা দিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। আবার অনেকে বাধ্য হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। এবিষয়ে রাজশাহী সড়ক পরিবহন গ্রæপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, বুধবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে দুই জেলার নেতাদের নিয়ে বসার কথা আছে। নাটোরের নেতারা আসলে এই বৈঠক হবে। আমরা চাই এই সমস্যা সমাধান হোক।তবে বিকেলের মধ্যেই সমাধান হতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করে।