শিবচরে ৬৫০ টাকা দরে গরুর মাংশ বিক্রি

প্রকাশ : 2026-03-12 18:51:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিবচরে ৬৫০ টাকা দরে গরুর মাংশ বিক্রি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বল্প আয়ের মানুষের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে শিবচর উপজেলা প্রশাসন । মাত্র ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির এই উদ্যোগে অনেক পরিবারের ঈদের আনন্দ যেন একটু বাড়তি রঙ পেল। বৃহস্পতিবার সকালে শিবচর উপজেলা পরিষদ গেটের সামনে, হাসপাতালের বিপরীতে একটি অস্থায়ী মাংসের দোকান চালু করা হয়। দোকানটির উদ্বোধন করেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান। উদ্বোধনের পরই মাংস কিনতে মানুষের ভিড় জমে যায়।এই উদ্যোগ কে স্বাগত জানিয় সামাদ চৌধুরী নামে একজন ক্রেতা বলেন পবিত্র রমযানে গরুর মাংশের দাম হাতের নাগালে পাবো,বিশ্বাই হয় না। জানাগেছে, একজন ক্রেতা সর্বোচ্চ ২ কেজি পর্যন্ত গরুর মাংস কিনতে পারছেন। বাজারে যেখানে গরুর মাংসের দাম অনেকের নাগালের বাইরে, সেখানে এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন দিনমজুর, নিম্নমধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষ।

মাংস কিনতে আসা আরেক ক্রেতা মিজান খান বলেন, ঈদের সময় পরিবারের জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করা অনেক সময় কঠিন হয়ে যায়। কিন্তু এই ন্যায্যমূল্যের দোকান তাদের জন্য বড় সহায়তা হয়ে এসেছে। অনেকের চোখে মুখে ছিল আনন্দ আর কৃতজ্ঞতার ছাপ। স্থানীয়দের মতে, আগামী পাঁচ দিন এই কার্যক্রম চললে আরও অনেক পরিবার ঈদের আগে সাশ্রয়ী দামে মাংস কিনে ঘরে একটু বাড়তি আনন্দ আনতে পারবে। তাদের ভাষায়, ছোট একটি উদ্যোগই অনেক মানুষের ঈদের আনন্দকে সত্যিকারের আনন্দে পরিণত করতে পারে।