শ্রীনগররে এমপির প্রতিশ্রুতি বাস্তবায়নে উন্নয়ন তদারকি করছেন হাফিজুল ইসলাম খান
প্রকাশ : 2026-05-04 19:33:44১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
নির্বাচন পূর্ব সময়ে জনগনকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিমধ্যে মুন্সীগঞ্জ-১ আসনের এম পি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ তার কার্যক্রম শুরু করে দিয়েছেন । উপজেলা জুরে প্রতিটি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন শ্রীনগর উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান ।
৪ মে সোমবার বিকেলে শ্রীনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দয়হাটা দেউলভোগ কবরস্থান সংলগ্ন দুটি ব্রীজ ও দেউলভোগ বাজার জামে মসজিদ সংলগ্ন বড় কাঠের পুলটি ব্রীজ করার নিমিত্তে মাপের কাজ সম্পন্ন হয় । এসময় উপজেলা প্রকৌশল দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে উপস্থিত থেকে প্রকল্পগুলোর তদারকি করেন হাফিজুল ইসলাম খান । তার সাথে আর উপস্থিত ছিলেন, উপজেলা বি এন পির সহসভাপতি আশরাফ হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজম, শেখ মোহাম্মদ বাদল, শ্রীনগর ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির, যুগ্ম সম্পাদক আহসান উল্লাহ ও লিমন মোড়ল সহ অনেকে ।