শ্রীনগর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশ : 2026-02-26 18:51:16১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । ২৬ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে, ইউ এন ও মোহাম্মদ মহিন উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইউ এইচ ও জসিম উদ্দিন, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিয়া, ভাগ্যকুল র্যাব অফিসার অফিসার প্রদীপ, ফায়ার সার্ভিসের ইনচার্জ দেওয়ান আজাদ, উপজেলা আনসার কমান্ডার রাকিবুল, মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, শ্রীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম, বর্তমান সভাপতি আরিফ হোসেন, ৭১ টেলিভিশনের সাংবাদিক শাহ আলম ইসলাম নিতুল, শেখ আসলাম । এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান গন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।