সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত মুন্সীগঞ্জ-১ আসন গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজীর
প্রকাশ : 2026-02-04 20:13:47১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মুন্সীগঞ্জ-১ আসন গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা এ কে.এম ফখরুদ্দিন রাজী। তিনি বলেছেন, মুন্সীগঞ্জ-১-এর মাটি থেকে দুর্নীতির বিষবৃক্ষ উপড়ে ফেলার সময় এসেছে। জনগণের কষ্টার্জিত টাকা আর কারও পকেটে যেতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, দেশে সুশাসন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা আপসহীনভাবে কাজ করতে চাই। মুন্সীগঞ্জ-১ আসনের উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হলে সৎ, যোগ্য নেতৃত্ব প্রয়োজন। আজ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা মধ্যপাড়া মোড় থেকে এ প্রচারণা শুরু কওে ইছাপুরা কুসুমপুর গিয়ে শেষ হয়। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিজের নির্বাচনী বার্তা পৌঁছে দেন।
গণসংযোগকালে মাওলানা এ কে.এম ফখরুদ্দিন রাজী দোকানে দোকানে, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং জামায়াতের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। জনগণ যদি তাকে নির্বাচিত করে, তাহলে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সেবার মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। গণসংযোগে জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
গণসংযোগে জামায়াতের নেতা-কর্মীদের হাতে লিফলেটের পাশাপাশি প্রতীকী দাঁড়িপাল্লা দেখা গেছে। এ সময় মাওলানা এ কে.এম ফখরুদ্দিন রাজী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগের সময় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারী মোঃ মুজিবর রহমান,সিরাজদিখান উপজেলা জামায়েত ইসলামী আমীর মাওলানা কবির হোসেন, সিরাজদিখান উপজেলা এনসিপি প্রধান সমন্বয়ক আলী নেওযাজ উজ্জ্বল,এবি পার্টির মুন্সীগঞ্জ জেলা সমন্বয়ক মোঃ নুরুজ্জামান,সিরাজদিখান নিকাহ রেজিস্ট্রার ও কাজী আলহাজ¦ মাওলানা এ এন এম সিরাজুল ইসলাম, রশুনীয়া ইউনিয়ন জামাত ইসলামী আমীর আব্দুল আলী,মোহাম্মদ ফয়সাল, এম এ আউয়াল আশিক ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।