সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে উপ-সচিব: ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস

প্রকাশ : 2026-05-09 17:47:42১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে উপ-সচিব: ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস

নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান ও অবকাঠামো পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব গোলাম কিবরিয়া। পরিদর্শনকালে তিনি বর্তমান চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করেন এবং হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস দেন।

শনিবার (০৯ মে) দুপুর ১টায় উপ-সচিব স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে তাকে স্বাগত জানান স্থানীয় কর্মকর্তারা। পরিদর্শনকালে তিনি হাসপাতালের সাধারণ ওয়ার্ড, জরুরি বিভাগ এবং চলমান 'হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন' ঘুরে দেখেন।

উপ-সচিব গোলাম কিবরিয়া হাসপাতালের অবকাঠামোগত অবস্থা পর্যবেক্ষণ করে ৫০ শয্যার এই হাসপাতালকে অতি দ্রুত ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস দেন। এছাড়া হাসপাতালের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে জেনারেটরটি দ্রুত চালুর জন্য সংশ্লিষ্টদের কড়া নির্দেশনা প্রদান করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নাটোর জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম।