আটোয়ারীতে গাঁজা সেবনের দায়ে একজনের কারাদন্ড
প্রকাশ : 2026-02-26 18:57:54১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক বিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে একজনের এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।বৃহষ্পতিবার (২৬ ফেব্রয়ারী) দুপুরের উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালত এই রায় দেন। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপা দেবী।
পুলিশ সূত্রে জানা যায় ,উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নে অভিযান কালে আলোয়াখোয়া গ্রামের গোপাল বর্মণের ছেলে বিমল চন্দ্র বর্মণ (ধনেশ) (২৪) কে আটক করে এক মাসের কারাদন্ড ভোগের আদেশ দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান সহ একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।