আদমদীঘিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ : 2026-05-24 20:26:17১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

বগুড়ার আদমদীঘিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে ইসলাম ব্যাংককে ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (২৪ মে) বেলা ১১ টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি বাসষ্ট্যান্ড এলাকায় আধাঘন্টা ব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তরা বলেন, ইসলামী ব্যাংক ধ্বংসকারী এস আলম গ্রুপকে ব্যাংকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য একটি মহল ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা সকল সচেতন মহল ও গ্রাহকরা এর প্রতিবাদ জানাচ্ছি। গ্রাহকদের আস্তাভাজন ইসলামী ব্যাংকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে সরকারের কাছে জোড় দাবী জানানো হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের গ্রাহক আহসান হাবিব পল্টু,মির্জা আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান, আহসান হাবিব তুহিন, নাসরিন বলবুল প্রমুখ।