আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

প্রকাশ : 2026-03-30 18:38:24১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে অদুরে মেহেরুন নেছা পারুল (৩০) নামের এক মহিলা চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে আত্মহত্যা চেষ্টা করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার ভোর ৪ টা ৪৫ মিনিটে পৌঁওতা রেলগেটের অদুরে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে।  সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সুত্রে জানা গেছে, মেহেরুন নেছা পারুল গত রোববার সন্ধ্যায় সান্তাহার জংশন স্টেশনে এসে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে কিন্তু সেখানে তিনি ব্যর্থ হন। রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় রাখে। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় তার বাড়ি হিলি ডাঙ্গাপাড়া গ্রামে। তাকে ট্রেনে তুলে দিলে বিরামপুর স্টেশনে নেমে মায়ের বাড়িতে যাবে বলে তিনি জানান। তার কথা মত পঞ্চগড় গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে তুলে দিয়ে ট্রেনে দায়িত্বরত পুলিশ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়। ট্রেন সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যেতেই পুলিশ সদস্যকে টয়লেটের যাওয়ার কথা বলে ট্রেন থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। খবর পেয়ে রেলওয়ে পুলিশের ও ফায়ার সার্ভিসের লোকজন মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। আহত মেহেরুন নেছা পারুল ফুলবাড়ি জেলার বিরামপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ছাবের আহম্মেদ এর মেয়ে বলে জানা যায়।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মুমূর্ষ অবস্থা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। বর্তমান নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত মেহেরুন নেছা পারুলের মায়ের কাছে খবর দেওয়া হয়েছে। তিনি আসলে আরও বিস্তারিত জানা যাবে।