আদমদীঘিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার

প্রকাশ : 2026-05-12 18:16:14১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার

বগুড়ার আদমদীঘিতে ৯৪ লাখ ৭৮ হাজার ৩৭৮টাকা ব্যয়ে একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল থেকে বামনিগ্রাম পর্যন্ত ১০০০ মিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় মেসার্স সাগর কন্সট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানটি সড়কের উন্নয়ন কাজ করছেন।
 
উদ্বোধন ঘোষনাকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম, সান্তাহার ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দীন, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, ঠিকাদার আব্দুল আলীম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা, পৌর শ্রমিকদলের সভাপতি মাসুদ রানা, ইউপি সদস্য এমদাদুল, সাংবাদিক জিল্লুর রহমান, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সোহেল, এখলাছ, রতন, বাবু ও জাহিদুল প্রমূখ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ এই সড়কটির উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন। সড়কটি উন্নয়ন হলে গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে।