কলমা দাসপাড়ায় নিহত নিয়াসা দাসের পরিবারের পাশে উপজেলা ঐক্য পরিষদ
প্রকাশ : 2026-04-02 16:12:47১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আজ (২ এপ্রিল) সকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ লৌহজং উপজেলা শাখা ও কলমা ইউনিয়ন ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের প্রতিনিধি দল নিয়াসা দাসের স্ত্রী, মা ও সন্তানদের সাথে সাক্ষাৎ করে ঘটনার নিন্দা জানায় ও প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবী জানায়।
পুলিশ প্রশাসন এ পর্যন্ত আন্তরিক ভাবে তদন্ত করে একজন কে গ্রেফতার করাায় সন্তোষ প্রকাশ করে।
ঐক্য পরিষদ কোন নিরপরাধ ব্যক্তি যেন হয়রানি না হয় পাশাপাশি দোষী ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার জোর দাবী জানায়। ঐক্য পরিষদ প্রাথমিক ভাবে নগদ সামান্য সহায়তা প্রদান করে।
দিন আনতে পানতা ফুরার এই নিহত নিরেশ দাসের দরিদ্র পরিবারের পাশে সকলকে সহযোগীতার আহবান জানায়। পরে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ স্থানীয় মন্দির কমিটির নেতৃবৃন্দসহ লৌহজং থানায় ওসি মহোদয়ের সাথে মত বিনিময় করেন। ঐক্য পরিষদ লৌহজং থানার ওসি মহোদয়কে তরিৎ ব্যবস্থা গ্রহনের জন্য ধন্যবাদ জানায়।
উল্লেখ্য, ইতিমধ্যে মহাদেব দাস নামক একজন কে গ্রেফতার করা হয়েছে।