দেবীগঞ্জ  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের হিসাবরক্ষক  সাইফুল বরখাস্ত

প্রকাশ : 2026-04-02 18:37:08১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

দেবীগঞ্জ  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের হিসাবরক্ষক  সাইফুল বরখাস্ত

পঞ্চগড়ের দেবীগঞ্জ  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের হিসাবরক্ষক  সাইফুল ইসলামকে বরখাস্ত  করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর।
 
জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকার পরও এতদিন তার পদ বহাল থাকায় বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল। সম্প্রতি সময় এ বিষয়ে একাধিক গণমাধ্যমে এ নিয়ে সংবাদও প্রকাশিত হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিন্নাত আরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন এবং সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী, সাইফুল ইসলামকে গ্রেপ্তারের তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন এবং আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয় ওই প্রজ্ঞাপনে।

এর আগে, পরকীয়া সংক্রান্ত অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘ সময় কারাগারে থাকার পরও সাইফুল ইসলামের বিরুদ্ধে কোনো বিভাগীয় ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়ভাবে প্রশ্ন ওঠে। সাধারণত কোনো সরকারী কর্মকর্তা বা কর্মচারী ৪৮ ঘণ্টার বেশী কারাগারে থাকলে তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানা গেছে।

এদিকে সাইফুল ইসলামের স্ত্রী অভিযোগ করেন, স্বামীর সঙ্গে আপোষ না করায় তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং ডিভোর্স দিয়ে অন্য নারীকে বিয়ে করার কথাও বলা হচ্ছে। বর্তমানে তিনি দুই সন্তান নিয়ে বাবার বাড়ীতে অবস্থান করছেন। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচিত হয়েছে।