নন্দীগ্রামে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে জরিমানা 

প্রকাশ : 2026-04-02 16:34:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে জরিমানা 

বগুড়ার নন্দীগ্রামে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে এক দোকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১ এপ্রিল) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট এলাকায় মা কোহিনুর ভ্যারাইটি স্টোরের দৃশ্যমান স্থানে কোনো মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উক্ত দোকান মালিক আব্দুল করিমকে ৫ হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে ভবিষ্যতে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি না করার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করে দেন তিনি। 

এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন নন্দীগ্রাম থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার। তিনি বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে আইন মেনে ব্যবসা করতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।