নন্দীগ্রামে ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি
প্রকাশ : 2026-04-08 12:11:35১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তবে কৃষি অফিস তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারেনি।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৩টার পর থেকে নন্দীগ্রাম উপজেলাজুড়ে আকাশে মেঘ জমতে থাকে। বিকেল পৌনে ৫টা থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়।
নন্দীগ্রাম উপজেলার হাটলাল গ্রামের কৃষক আফছার আলী বলেন, আমাদের এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এখন বোরো ধানের ফসলি জমিতে ধানের শীষ বের হচ্ছে। এমন অবস্থায় যে পরিমাণে শিলাবৃষ্টি হলো, এতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, বোরো ধান পাকার অনেক দিন বাকি। এই ঝড় ও শিলাবৃষ্টিতে খুব বেশি ক্ষতির আশঙ্কা নেই।
কা/আ