নন্দীগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন 

প্রকাশ : 2026-04-08 13:36:17১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন 

 'উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা। 

এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার নাছরিন সুলতানার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, উপজেলা প্রকৌশলী নূর নবী খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা। 

আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা ও অন্যান্য কর্মকর্তারা বিজ্ঞান মেলায় স্থাপিত বিভিন্ন বিজ্ঞান স্টল পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষ ভদ্রাবতীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান কুইজ অনুষ্ঠিত হয়।

কা/আ